জবি প্রেসক্লাবের ৮ম বছরে পদার্পণ

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ২১:৫৪

সংগৃহীত

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা এই মূলমন্ত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) সফলতার ৮ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠতা এবং দৃঢ়তা ধরে রাখবেন। আপনার হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা আরো বাড়বে বলে আশা করছি।

জবির খেলার মাঠ নিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি মাঠ রক্ষার। আমরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি এবং বিষয়টি অবগত করেছি। আমাদের এই একটি মাঠই আছে, যতদিন কেরানীগঞ্জে ক্যাম্পাস না যায় ততদিন যেন এই মাঠটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়। আমাদের মাননীয় উপাচার্য বিদেশ সফর শেষে দেশে আসলে আমরা দুইজনই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা করবো। কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের নীল দলের সভাপতি অধ্যাপক ড. আবুল হোসেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন। এছাড়াও সহকারী প্রক্টর মোঃ মহিউদ্দিন, নিউটন হাওলাদার, শাহনাজ পারভীন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় সকলেই জবি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার অনুরোধ করেন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা বিডি নিউজটোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু ও প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার হেদায়েত উল্লাহ খান, সাবেক সাধারণ সম্পাদক এনটিভি অনলাইনের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম শাহীন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জগেশ রায়। এছাড়াও জবি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে এসে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শুভ শুভ, শুভদিন জবি প্রেসক্লাবের জন্মদিন' স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। র‍্যালি শেষে উৎসব মুখর পরিবেশে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর সকলের মধ্য কেক ও মিষ্টি বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব