রাবি ভর্তি পরীক্ষা: ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

সময় ট্রিবিউন | ১ অক্টোবর ২০২১, ০৩:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়-ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্যে সাপ্তাহিক ২ ট্রেনের ছুটি বাতিল করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড় পরীক্ষার্থীদের রাজশাহীতে আসা-যাওয়ার জন্য ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে সিল্কসিটি এক্সপ্রেসের ৩ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ এবং তিতুমীর এক্সপ্রেসের ৬ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। রাবির ভর্তি পরীক্ষা সামনে রেখে নেওয়া এই সিদ্ধান্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং পরিবহন ব্যয়ও কিছুটা কমবে।

তিনি জানান, পরীক্ষা চলাকালে ২ অক্টোবর থেকে বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে।

এ ছাড়া একই দিন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি স্লিপার কোচ এবং একটি শোভন চেয়ার কোচ যুক্ত থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব