সহপাঠীকে যৌন নিপীড়নের অভিযোগ ঢাবি ছাত্রের বিরুদ্ধে

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:০২

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন সহপাঠী এক ছাত্রী। এই ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, গত সোমবার বেলা সাড়ে ১১টায় তাঁর সহপাঠী ওই ছাত্র তাঁকে ফোন করে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে নিজেদের বিভাগের সেমিনার গ্রন্থাগারে দেখা করতে বলেন। বেলা আড়াইটার দিকে তিনি বিভাগে যান। বেলা সোয়া তিনটার দিকে গ্রন্থাগারে এসে ওই ছাত্র আচমকাই তাঁকে জড়িয়ে ধরেন। সেখানে তখন অন্য কেউ ছিলেন না। ঘটনার আকস্মিকতায় তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। তিনি সেমিনার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ওই ছাত্র বাধা দেন এবং অশালীন আচরণ করেন। তখন তিনি তাঁকে ধাক্কা দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্র আবারও দৌঁড়ে এসে তাঁর পথ আটকে যৌন নিপীড়ন করেন।
অভিযোগকারী ছাত্রী এই ঘটনায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
জানতে চাইলে অভিযুক্ত ওই শিক্ষার্থী অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমি একটা মিসবিহেভ (অসদাচরণ) করে ফেলেছি। আবেগের বশবর্তী হয়ে আমি এমনটা করে ফেলেছি। এর জন্য আমি অনুতপ্ত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, এঘটনায় যৌন নিপীড়নের একটি লিখিত অভিযোগ পেয়েছি। কাল বৃহস্পতিবার সকালে অভিযোগকারী ও অভিযুক্ত—দুজনকেই প্রক্টর কার্যালয়ে ডাকা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচারের জন্য যা করা দরকার, তা করা হবে। এ ক্ষেত্রে আমরা দুই পক্ষেরই সহযোগিতা কামনা করি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা