২ এপ্রিলই হবে মেডিকেল ভর্তি পরীক্ষা: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৫ মার্চ ২০২১, ০০:০৭

ছবিঃ সংগৃহীত

মহামারী করোনাভাইরাসের কারণে বিলম্বিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী ২ এপ্রিলই হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সারাদেশের ৫৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। আগের সময়সূচি অনুযায়ী ২ এপ্রিলই হবে।

বুধবার স্বাস্থ্যসেবা বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী।

তিনি বলেন, এর আগে মহামারী পরিস্থিতি বিবেচনায় এখন এমবিবিএস ভর্তি পরীক্ষা না নিয়ে রোজার ঈদের পর তা নেওয়ার দাবি জানিয়েছিলেন পরীক্ষার্থীদের একটি অংশ। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও হয়েছিল, তবে তা টেকেনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার সব ব্যবস্থা হয়েছে। মাস্ক পরে কেন্দ্রে যেতে হবে, স্যানিটাইজ করতে হবে। কেন্দ্রের বাইরেও এসব ব্যবস্থা থাকবে।

তিনি জানান, পরীক্ষার আগে কোচিং সেন্টার বন্ধ করা হবে, আশপাশে কোনো ফটোকপির দোকানও খোলা রাখা যাবে না।

তিনি বলেন, ২ এপ্রিল মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার পর ৩০ এপ্রিল ডেন্টালের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব