কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলছে

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

করোনা মহামারির মধ্যে তৃতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলছে। ৯ সেপ্টেম্বর ২০২১। ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতির মধ্যে তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার সকাল ১০টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীক্ষানিয়ন্ত্রক মো. নুরুল করীম।

তিনি বলেন, আজ ১১টি ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে। এর মধ্যে স্নাতকের ৫টি ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা ২৮টি সেমিস্টারের রুটিন প্রকাশ করেছি। এর মধ্যে স্নাতকের ১৩টি এবং স্নাতকোত্তরের ১৫টি রয়েছে।

গতকাল বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাকে কেন্দ্র করে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাধ্যতামূলক মাস্ক পরিধান, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ক্যাম্পাসে আড্ডা বা গণজমায়েত না করাসহ ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সেই বছরের ২০ ডিসেম্বর ও চলতি বছরের ১৩ জুন থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও আবার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা