খুবিতে শিক্ষকের বিরুদ্ধে সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪১

ছোটন দেব নাথ-ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে।

অভিযোগ পাওয়ার পর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল ঘটনাটি তদন্ত করছে। বুধবার বিকেলে এক পক্ষের শুনানিও অনুষ্ঠিত হয়েছে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম ছোটন দেবনাথ। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক।

জানতে চাইলে ওই সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ীই সব কাজ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

এ ব্যাপারে কথা বলার জন্য ওই নারী শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক ছোটন দেবনাথ বলেন, কী নিয়ে বা কেন অভিযোগ করা হয়েছে, তা এখনো বিস্তারিত কিছু জানি না। আমাকে কমিটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আর তদন্তের স্বার্থেই হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক অব্যাহতি দিয়েছে।

জানা যায়, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে ছোটনের ভাড়া বাসায় ডেকে নিয়ে ওই নারী শিক্ষককে যৌন নির্যাতন করা হয়। পরে ব্যাপারটির জন্য ছোটন ওই নারী শিক্ষকের কাছে ক্ষমাও চেয়েছেন। সম্প্রতি ওই ঘটনা নিয়ে ছোটন নানাভাবে হুমকি দেওয়া ও হয়রানি করার চেষ্টা করলে ওই নারী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব