সশরীরে ২০ অক্টোবর থেকে বুয়েটে ভর্তি পরীক্ষা

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছবি: সংগৃহীত

আগামী ২০ অক্টোবর থেকে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান।

তিনি বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ অক্টোবর। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা সশরীরে বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়। তবে বুয়েটের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত যেহেতু অ্যাকাডেমিক কাউন্সিল নেয় তাই গতকাল সভা করে এটি চূড়ান্ত করা হয়েছে।

এর আগে গত ২২ জুন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয় ভর্তি পরীক্ষা। তখন জানানো হয়, সংক্রমণ কমলে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

শিক্ষার্থী বেছে নিতে এবার দুই ধাপে ভর্তি পরীক্ষা নেবে বুয়েট। প্রথমে হবে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা, এরপর হবে লিখিত পরীক্ষা।

১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেয়া প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে না কোনো পাস নম্বর। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয় হাজার শিক্ষার্থীকে মূল পরীক্ষার জন্য বেছে নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব