করোনা সঙ্কটে আবারো শিক্ষার্থীদের মেসভাড়া পরিশোধ করল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি : | ১ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৯

ছবি : সময় ট্রিবিউন

চলমান করোনাভাইরাস দুর্যোগে শিক্ষার্থীদের দ্বিতীয় পর্যায়ে আংশিক মেসভাড়া পরিশোধ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) কতৃপক্ষ।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আংশিক ভাড়া মেস মালিকদের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

করোনার চলমান এই সঙ্কটে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, করোনার এই সঙ্কট আজীবন থাকবে না, খুব শিগগিরই আমরা সুস্থ-স্বাভাবিক জীবনে পদার্পণ করব। এসময় বাসার মালিকপক্ষসহ সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন করোনা সঙ্কটে শিক্ষার্থীদের আংশিক মেসভাড়া প্রদানের বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল, কমিটির সদস্য আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিনসহ বিভিন্ন মেস মালিকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব