ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে চুরি

সময় ট্রিবিউন | ৮ আগষ্ট ২০২১, ১৭:৩৭

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একের পর চুরির ঘটনা ঘটছে। এবার বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে চুরির অভিযোগ উঠেছে। শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় হলের ৯ কক্ষের তালা ভাঙা পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছে দায়িত্বরত আনসাররা সদস্যরা।

চুরির বিষয়ে নিশ্চিত হতে  রবিবার (৮ আগস্ট) সরেজমিনে দেখবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এবং ওই হলের আবাসিক শিক্ষক সোহেল রানা।

আনসার সদস্যরা জানান, খালেদা জিয়া হলের দক্ষিণ ব্লকের ৯টি কক্ষের তালা ভাঙ্গা পাওয়া গেছে। কক্ষগুলো হলো- ২০৫, ২০৬, ২০৭, ২০৮, ২০৯, ২১২, ২১৩, ৩১০ ও ৪১১। ধারণা করা হচ্ছে চুরি হয়েছে। তবে কি কি মালামাল হারিয়েছে তা এখনো জানা যায়নি।

চুরির বিষয়ে জানতে হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি। হলের আবাসিক শিক্ষক সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে অবগত নই। কাল ঘটনাটি সম্পর্কে খোঁজ খবর নিব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি অবগত হয়েছি। আগামীকাল সরেজমিনে যেয়ে দেখব চুরি হয়েছে কি না। ধারণা করা হচ্ছে পিছনের ভেন্টিলেটর ভেঙে চোর হলের ভিতরে প্রবেশ করতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব