শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলো এনটিআরসি

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ২২:০০

ফাইল ছবি

শিক্ষক নিয়োগের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এনটিআরসিএর সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ।

তিনি বলেন, সাধারণ শিক্ষা ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদরাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে বিশেষ এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শিক্ষক নিয়োগের এ বিশেষ বিজ্ঞপ্তির আবেদন আগামী ৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। আবেদন করা প্রার্থীরা এই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আবেদন ফি ১০০ টাকা।

বিজ্ঞপ্তিতে ১০টি বিষয়ে ৪৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৮৮ জন শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সবগুলো পদই এমপিওভুক্ত।

যে সব বিষয়ে শিক্ষক নেয়া হবে

ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, সিভিল কন্সট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস/জেনারেল ইলেকট্রনিক, ড্রেস মেকিং, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, জেনারেল মেকানিক্স, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ও ওয়েলডিং অ্যান্ড ফেব্রিকেশন।

আবেদনের শর্ত

১. আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধাতালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

২. আবেদনকারীর বয়স ২০২১ সালের ১ জানুয়ারি ৩৫ বছর বা তার কম হতে হবে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নম্বর মামলার রায় অনুযায়ী ১২/০৬/২০১৮ তারিখের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৩. যিনি যে বিষয়ে এনটিআরসিএর নিবন্ধন সনদধারী তিনি তার সংশ্লিষ্ট বিষয়/বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সব প্রতিষ্ঠানের সব পদে আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

অনলাইনে আবেদন ও ফি জমা সংক্রান্ত বিষয়ে http://ngi.teletalk.com.bd ও www.ntrca.gov.bd ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব