ইবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি আশিকুর, সম্পাদক মাহী

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ২১:২২

সভাপতি আশিকুর ও সাধারণ সম্পাদক মাহী

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ফারজানা ইসলাম মাহীকে সাধারণ সম্পাদক করা হয়েছ।

বুধবার (২৮ জুলাই) বেলা ১২ টায় সংগঠনের আহ্বায়ক হুমায়ুন কবীর জীবন ও যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

২২ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হুমায়ুন কবীর জীবন, যুগ্ম সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক রাসেল মুরাদ, সহকারী সাংগঠনিক সম্পাদক সুমাইয়া তাবাচ্ছুম অমি এবং কোষাধ্যক্ষ মুতাছিম বিল্লাহ রিয়াদ ও সহকারী কোষাধ্যক্ষ আখি আলমগীর। অফিস সম্পাদক তৌহিদ আহমেদ আসিফ, সহকারী অফিস সম্পাদক সাইফুল্লাহ মেহেদী, মিডিয়া এন্ড প্রেস সম্পাদক আযহার ইসলাম, সহকারী মিডিয়া সম্পাদক পল্লব আহমেদ সিয়াম।

এছাড়াও রয়েছেন আব্দুল্লাহ আল নোমান, ফাহিম মোসাদ্দেক, আখি খানম, আবু তালহা আকাশ, মোজাম্মেল হোসেন রুম্মান, তাহমিদ হাসান শোভন, আব্দুল করিম, আবু জাহিদ রাইহান, রিয়াজ হাসান রবিন ও শিহাব উদ্দীন।

নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান বলেন, বর্তমান তুমুল প্রতিযোগিতার যুগে টিকে থাকতে নিজেকে সমৃদ্ধ করার কোন বিকল্প নেই। এজন্য জ্ঞান-বিজ্ঞান আর গবেষণায় নিজেকে এগিয়ে নেয়ার পাশাপাশি বাড়াতে হবে নেটওয়ার্কিং। সেই লক্ষ্যেই ইবি ক্যারিয়ার ক্লাব আত্ম উন্নয়নমূলক বিভিন্ন প্রোগ্রাম ও ক্যারিয়ার সহায়ক পরামর্শ প্রদান করছে। ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ইভেন্টে ক্লাবটি বিশ্ববিদ্যালয়কে চমৎকারভাবে রিপ্রেজেন্ট করছে। শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার নিয়ে যেন হতাশা কাজ না করে, তার লক্ষ্যেই আমাদের পথচলা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব