ইবিতে তিনদিনব্যাপী ‘সাইকোলজিকাল ফার্স্ট এইড’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ০৩:২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিন ব্যাপী ‘সাইকোলজিকাল ফার্স্ট এইড’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩, ১৪ ও ১৫ জুলাই ৫ ঘন্টা করে অনলাইন প্লাটফর্ম ‘গুগল মিট’ এর মাধ্যমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ইবি মনোবাতায়ন কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকার টেলিসাইকিয়াট্রি রিসার্চ এন্ড ইনোভেশন নেটওয়ার্কের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শারমিন আরা (এমফিল, ক্লিনিকাল সাইকোলজি ঢাবি) এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ক্লিনিকাল সাইকোলজিস্ট সাইমা জুঁই (এমফিল, ক্লিনিকাল সাইকোলজি ঢাবি)।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। মনোবাতায়নের আয়োজনে এটিই প্রথম কর্মশালা বলে জানিয়েছেন আয়োজকেরা।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কমিউনিটি মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছে মনোবাতায়ন। যা দুইজন বিশেষজ্ঞ ক্লিনিকাল সাইকোলজিস্ট সরাসরি তত্ত্বাবধান করছেন।

শিক্ষার্থীরা মানসিক সমস্যায় পড়লে মনোবাতায়নকে জানালে সমস্যা সমাধানে নিজে এবং সুপারভাইজারের পরামর্শে পদক্ষেপ নিবেন। গুরুতর সমস্যা তাদের বিশেষজ্ঞ ক্লিনিকাল সাইকোলজিস্টদের কাছে রেফার করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর