কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদোন্নতি স্থগিত

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ০৩:৪৯

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮০তম সিন্ডিকেটে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিতের সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে।

বিতর্ক উঠেছে, আবেদনপত্রে ‘টু রেজিস্ট্রার’ না থাকায় পদোন্নতি স্থগিত করা হয়েছে। তবে বিষয়টি মিডিয়ায় ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, এখানে কোনো ব্যক্তি বা রেজিস্ট্রারের সম্পর্ক নেই, বরং ৬৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করা হয়নি বলে তা স্থগিত করা হয়েছে।

২০১৮ সালের ২৯ মে বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেটে পদোন্নতির বিষয়ে একটি সিদ্ধান্ত অনুযায়ী ‘চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীর আবেদনপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রার/প্রতিষ্ঠান কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর অগ্রায়িত হতে হবে অথবা সরবরাহকৃত মূল আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ অগ্রায়িত শব্দটি লেখা থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন বলে বিবেচিত হবে।’ এ সিদ্ধান্ত প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। আনিছুল ইসলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন সেখানেও এ সিদ্ধান্ত যুক্ত ছিল।

আবেদনের সময় ৬৮তম সিন্ডিকেটের নিয়মটা জানতেন কিনা এমন প্রশ্নে কাজী এম আনিছুল ইসলাম বলেন, জানতাম। তবে তা জানা না জানার বিষয় না। বিষয়টা হচ্ছে, শর্তের মধ্যে টু রেজিস্ট্রার লেখা বা না লেখার কথা বলা নেই। নিয়োগ বিজ্ঞপ্তিতে টু রেজিস্ট্রার বা বিস্তারিত নেই। বলা আছে, রেজিস্ট্রার বরাবর অগ্রায়িত হতে হবে। তখন ওই বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ফরওয়ার্ডিং লেটার দিয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এখানে সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে একজনকে পদোন্নতি দিতে হলে আরও অনেকজনকে দিতে হবে। তা না হলে তারা বঞ্চিত হবেন। এসব কথা বিবেচনা করে পদোন্নতি স্থগিত করে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি আবার বিভাগের প্ল্যানিংয়ে পাঠানো হবে। বিভাগ থেকে যদি ত্রুটিমুক্ত হয়ে আসতে পারে সেটা বিবেচনা করা হবে। প্রথমে এটা বিভাগের ভুল হয়েছে। এ কারণেই বিভাগে আবার পাঠানো হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর