জবি শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

সময় ট্রিবিউন | ৩০ জুন ২০২১, ০১:০৮

ছবি : সময় ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য দাবি জানানো হয়।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের মেয়েরা কোথাও নিরাপদ নয় কেনো। কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হলে সেটা পুরো শিক্ষাব্যবস্থার উপর অশনি সংকেত দেখা দেয়।প্রশাসনের কাছে দাবি জানাবো দ্রুত যাতে অপরাধীকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া সুমন ইসলাম বলেন, আমরা চাই অভিযুক্ত দ্রুত গ্রেফতার হউক। আমাদের বোনদের নিরাপত্তা চাই আমরা।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জামাল উদ্দীন, সৈয়দ শাকিল, ইব্রাহীম ফরাজী, আল আমিন শেখ সহ পদপ্রত্যাশী অনেক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এর আগে গত রবিবার আনুমানিক রাত ৯ টা ২০ মিনিটের দিকে পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব