লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে হাবিপ্রবি

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি : | ২৯ জুন ২০২১, ০৩:১২

ফাইল ছবি

লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ইমরান পারভেজ স্বাক্ষরিত একটি বাস শিডিউল প্রকাশ করা হয়। বাস শিডিউল অনুযায়ী আগামীকাল থেকে মোট দশটি রুটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা ব্যবহার করে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা গন্তব্যে যেতে পারবেন।

অধ্যাপক ড. ইমরান পারভেজ জানান, লকডাউনে দিনাজপুরে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতেই আমরা শিক্ষার্থীদের পরিবহন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে বাসে ধারণাক্ষমতার অর্ধেক যাত্রী উঠতে পারবে।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলা লকডাউন ঘোষিত হওয়ায় গত ২১ জুন চলমান সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর