বিভাগ চাইলে ইবিতে ইদের পর পরীক্ষা

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২১, ২১:৪৩

ফাইল ছবি

আবাসিক হলসমূহ বন্ধ রেখে পবিত্র ইদ-উল-আযহার ছুটির পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগসমূহ স্ব স্ব একাডেমিক কমিটির মিটিংয়ে পরীক্ষার ব্যাপারে সিন্ধান্ত নিতে পারবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা সূত্রে জানা গেছে, ঈদ-উল-আযহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগসমূহ তাদের একাডেমিক কমিটির মিটিংয়ের সিদ্ধান্তের ভিত্তিতে অনলাইনে ও সশরীরে পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে অধিকাংশ বিভাগ সশরীরে পরীক্ষা গ্রহণের পক্ষে সুপারিশ করেছেন বলে জানা গেছে। পরীক্ষা চলাকালীন সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘একাডেমিক কাউন্সিল অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অনুযায়ী ঈদের এক সপ্তাহ পর সার্বিক দিক বিবেচনা করে বিভাগগুলো পরীক্ষার সময়সূচি জানাবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিভাগগুলো পরীক্ষ নেবে। কোনো বিভাগ একইসময়ে একাধিক ব্যাচের পরীক্ষা নিতে পারবে না।’

প্রসঙ্গত, গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পরীক্ষার ব্যপারে সিদ্ধন্ত নেওয়ার নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে ইবির একাডেমিক কাউন্সিলের সভায় ঈদের পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা