বেরোবির নতুন ভিসি ড. হাসিবুর রশিদ

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ০২:৫০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো: হাসিবুর রশীদ-ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এবং বেরোবির বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো: হাসিবুর রশীদ।

বুধবার (৯ জুন) নিয়োগ প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়োগ আদেশ আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে।

পূর্বের ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ মে। এরই মধ্যে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হাসিবুর রশীদ।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. মো: হাসিবুর রশীদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য হিসেবে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে মেয়াদ শেষের আগেই এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। অধ্যাপক ড. মো: হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগ আদেশ আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে।

জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর