বঙ্গবন্ধুর সমাধিসৌধে ইবির নবনিযুক্ত ট্রেজারারের শ্রদ্ধাঞ্জলি

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ২১:২৬

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া আজ (২৭ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ট্রেজারার ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন খান, সদস্য-সচিব মোঃ আব্দুল হান্নান, সহায়ক কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্রাহাম লিংকন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির সভাপতি মোঃ মোফাজ্জেল হেসেন লাল, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি নার্গিস আক্তার, বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা এবং ইবিতে কর্মরত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য, ৫ মে(বুধবার) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়াকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর