নতুন বইয়ে ভুল-ত্রুটি পেলে জানাতে বললো এনসিটিবি

সময় ট্রিবিউন | ২ জানুয়ারী ২০২৪, ১০:৩৩

নতুন বইয়ে ভুল-ত্রুটি পেলে জানাতে বললো এনসিটিবি

নতুন পাঠ্যপুস্তকে কোনো ভুল-ভ্রান্তি, ত্রুটিবিচ্যুতি কিংবা পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো প্রকার পরামর্শ থাকলে জানাতে বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের দিন সোমবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী, শিক্ষার্থী আপনাদের সকলকে ইংরেজি নতুন বছর এবং আমাদের নতুন শিক্ষাবর্ষ ২০২৪ এর শুভেচ্ছা জানাচ্ছি। (সোমবার)১ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থী তাদের নতুন শ্রেণির নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়েছে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০২২ সালের শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক পেয়েছে।
‘সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের অনুরোধ এসব পাঠ্যপুস্তকে কোনো প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা এসব পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো প্রকার পরামর্শ থাকলে ই-মেইলে অথবা এনসিটিবির চেয়ারম্যানের ঠিকানায় জানালে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আপনাদের সহযোগিতা দেশের লাখ লাখ কোমলমতি শিক্ষার্থীর শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আমাদের সহযোগিতা করবে। আপনাদের সকলকে এনসিটিবির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। ই-মেইল: [email protected], ঠিকানা: পাঠ্যপুস্তক ভবন, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর