রাবি ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফল প্রকাশ

সময় ট্রিবিউন ডেস্ক | ৫ জুন ২০২৩, ২৩:৪৭

সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪টি শিফটে গড়ে ২৯ দশমিক ৬১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। 
 
আজ সোমবার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও সি ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক শহীদুল আলম।  
 
শহীদুল আলম বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষায় পাস করেছেন ২২ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী, দ্বিতীয় শিফটে ৩৮ দশমিক ৩১ শতাংশ, তৃতীয় শিফটে ৩২ দশমিক ৯৫ শতাংশ এবং চতুর্থ শিফটে ২৪ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া সি ইউনিটভুক্ত অবিজ্ঞান গ্রুপে পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ।
 
গত ২৯ মে সি ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের ২৬টি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন রয়েছে ১ হাজার ৫৩৩টি। এবার কোটাসহ মোট ৭৫ হাজার ৮৫১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ শতাংশ। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব