প্রথম আলোর সম্পাদকের গ্রেপ্তারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

সময় ট্রিবিউন ডেস্ক | ১ এপ্রিল ২০২৩, ২১:৩০

সংগৃহীত
সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
 
আজ শনিবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়। 
 
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে।
 
এদিকে, একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এসময় তারা গ্রেফতার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তিরও দাবি জানান।
 
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন দৈনিক প্রথম আলোয় একটি প্রতিবেদন মিথ্যা তথ্য দিয়ে প্রকাশের অভিযোগে প্রথম আলোর সাভার প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রেফতারের পর পক্ষে-বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন করে নানা মহল। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেন।   
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর