দেশ-জাতি দুর্বৃত্ত শাসন আর দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৭ মার্চ ২০২৩, ০০:২৭

সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াতের আমলে দেশ সবক্ষেত্রে পিছিয়ে ছিল। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবো। এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবো। দেশ এবং জাতি বিএনপি জামায়াতের দুর্বৃত্ত শাসন আর দেখতে চায় না। শেখ হাসিনার ওপর দেশবাসীর পূর্ণ আস্থা রয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, বছরের শুরুতে চিহ্নিত একটি মহল বইয়ে পাতা এডিট করে সেটি ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালিয়েছে। আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। অথচ বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই। দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু। আর সেটি বাস্তবায়ন করছেন তার কন্যা শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারাদেশের বাজেট যা হতো, আজ সরকার তার দেড়গুণ বাজেট দেয় শুধু শিক্ষাব্যবস্থায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. জামাল নাসের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মান্নান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর