ঢাবি প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, তদন্তে কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি | ৩ মার্চ ২০২৩, ০৩:২৫

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এতে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করয়া হয়েছে।

বিজ্ঞপ্তি মতে, সাবেক সহকারী প্রক্টর এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহাকে সদস্য-সচিব করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর সদস্য হলেন- রোকেয়া হলের আবাসিক শিক্ষক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ড. দিলারা জাহিদ।

বিজ্ঞপ্তিতে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে যে কোন সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত কমিটির কাছে পেশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে বজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ শতাধিক ভাসমান দোকানপাট থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমে থাকা মোবাইল টিমের দায়িত্বে থাকা একাংশের বিরুদ্ধে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা