এসএসসি পরীক্ষা চলাকালে অব্যবস্থাপনা: কেন্দ্রসচিবকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:১২

সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালীন অব্যবস্থাপনার অভিযোগে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহাতে জান্নাত মোসাম্মৎ ফেরদাউস আক্তারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কেন্দ্র পরিচালনায় অব্যবস্থাপনার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে কেন্দ্রসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব রাহাতে জান্নাত ফেরদাউস আকতার ১৪৪ ধারা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এ ছাড়া কেন্দ্রের ভেতরও নানা অব্যবস্থাপনা লক্ষ করা গেছে। তাই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সেনবাগ উপজেলায় এসএসসির পাঁচটি, দাখিলের দুটি ও এসএসসি ভোকেশনালের একটিসহ মোট আটটি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ৪ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী ছিল। পরীক্ষার প্রথম দিনে ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেনি ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর