বেরোবির বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার বিতরণ

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ১১:১০

রোববার অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ইফতার বিতরণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন 'বগুড়া ছাত্রকল্যাণ সমিতি, বেরোবি' -ছবি: সংগৃহীত

রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন 'বগুড়া ছাত্রকল্যাণ সমিতি, বেরোবি'।

রোববার বগুড়া সদরের ফকিরপাড়া বউবাজারের বুজরুক বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ইসলামপুরের বাইতুন নাজাত দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন করা হয় সংগঠনের পক্ষ থেকে।

এসময় জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বী, শারমিন সুলতানা শিমু,ছাব্বীর, সানন্দ, আরমান, শুভ, দিগন্তসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই রমজানে আমরা নিজেদের জমানো টাকার একটি অংশ অসহায়দের জন্য ব্যয় করার উদ্যোগ নেই। এর অংশ হিসেবে তাদের মধ্যে ইফতার বিতরণ করেছি। অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যপণ্য তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

এসময় সংগঠনের সদস্য শারমিন সুলতানা শিমু করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব