বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ০৩:৫৪

ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

তবে পরীক্ষার নতুন তারিখ ঈদের পর মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (৯ মে) দুুপরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, চলামান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত হবে একাডেমিক কাউন্সিলের বৈঠকে।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু তারিখ ঠিক করেছি। তবে সেগুলো এখনই ঘোষণা করতে চাই না। কেননা করোনা পরিস্থিতি কোন দিকে যাবে সেটি আমরা কেউ বলতে পারছি না। এই অবস্থায় তারিখ ঘোষণা করে শিক্ষার্থীদের মানসিকভাবে চাপের মধ্যে রাখতে চাই না। পরীক্ষার নতুন তারিখ ঈদের পর মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব