প্রকাশিত রুটিন অনুযায়ীই চলবে এসএসসি পরীক্ষা

আফিফ আইমান | ২৩ আগষ্ট ২০২২, ২২:৫০

সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির দিনেও এসএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন এবং সংস্থাপন শাখার উপ-সচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটিআদেশ জারি করা হয়েছে।তবে, প্রকাশিত রুটিন অনুযায়ী শনিবারও পরীক্ষা আয়োজন করার কথা রয়েছে— এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, শনিবার স্কুল ছুটি থাকলেও এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষার রুটিন আগে প্রকাশ করা হয়েছে।

বর্তমানে স্কুল-কলেজের ছুটি শুক্র ও শনিবার করা হলেও পরীক্ষা আয়োজনে কোনো অসুবিধা হবে না। তবে, পরবর্তী বোর্ড পরীক্ষাগুলো রুটিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি মাথায় রেখেই করা হবে বলে জানান তিনি।তিনি বলেন, অনেক সময় শুক্রবার বোর্ড পরীক্ষা হয়েথাকে। সে ক্ষেত্রে শিক্ষক-কর্মচারী ও পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে থাকে। শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকলেও পরীক্ষা আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি-সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে।

প্রকাশিত রুটিনে দেখা গেছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এই স্তরে বিকেলে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব