মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ; মেয়েরা এগিয়ে

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২২, ০২:১৮

প্রতীকী ছবি

২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবার ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশ মেয়ে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে এবং ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৬ শতাংশ। ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ।

এবার সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বরও পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

সরকারি মেডিকেল কলেজেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব