ই-কমার্সে ডেলিভারি চলবে রাত ১২টা পর্যন্ত

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২১, ২২:২৫

প্রতীকী ছবি।

করোনার প্রকোপে ‘লকডাউনের’ মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ডেলিভারি রাত ১২ টা পর্যন্ত করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সকাল ৬টা হতে রাত ১২টা পর্যন্ত ই-কমার্সের পণ্য ডেলিভারি চালু রাখতে পারবে।

নির্দেশনায় আরও বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধে স্বাস্থ্যবিধি মেনে কৃষিপণ্যসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক বা যানবাহন সার্বক্ষণিক চলাচল করতে পারবে। অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করতে ই-কমার্সের পণ্য ডেলিভারি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্বাভাবিক চলাচল করার অনুমতি দেওয়া হয়েছে।

ডেলিভারিম্যান ও পণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের প্রয়োজনীয় পরিচয়পত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদান করবে। ই-কমার্সের ডেলিভারি কাজে নিয়ােজিত ডেলিভারিম্যান ও যানবাহনের জন্য ইক্যাবের লােগো এবং সিরিয়াল নম্বর সম্বলিত স্টিকার লাগিয়ে চলাচল করবে।এর আগে লকডাউনে ই-কমার্স সেবা নির্বিঘ্নে চালু রাখতে ই-ক্যাব বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেন ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব