করোনা মহামারীর এক বছরে বিশ্বে ধনীর সংখ্যা 'বেড়েছে'

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ২২:০৮

ইলন মাস্ক। ছবিঃ ইন্টারনেট

করোনাভাইরাস মহামারীর এই চরম দুর্দিনেও ধনীরা আরো ধনী হয়েছেন, বেড়েছে তাদের আয়। মঙ্গলবার প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের ৩৫তম বার্ষিক বিলিয়নেয়ারদের তালিকায় এবার যুক্ত হয়েছে নতুন আরো ৬৬০টি নাম।

ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন যুক্ত হওয়া ৬৬০ বিলিয়নেয়ারের মধ্যে ৪৯৩ জনই প্রথমবারের মত এই তালিকায় জায়গা পেয়েছেন।

অতি ধনীদের এই 'এলিট ক্লাবে’র সদস্যদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ ট্রিলিয়ন। তালিকায় প্রায় ৮৬ শতাংশেরই মোট সম্পদের পরিমাণ গতবছরের চেয়ে বেড়েছে। অর্থাৎ, প্রতি আটজনের মাঝে সাতজনেরই মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে।

মহামারীর মাঝেও ধনীদের সম্পদ বেড়ে যাওয়া নিয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অর্থনীতিবিদ গ্যাব্রিয়েল জাকম্যান বলেন, যুক্তরাষ্ট্রের প্রথম চারশজন ধনীর বর্তমান সম্পদ মার্কিন জিডিপির ১৮ শতাংশ, যা ২০১০ সালের চেয়ে দ্বিগুণ।

টানা চতুর্থবারের মত ফোর্বসের এই তালিকার শীর্ষে আছেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। বেজোসের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার।

১৫১ বিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন টেসলার প্রধান ইলন মাস্ক।

ফোর্বস ম্যাগাজিনের ২,৭৫৫ জনের এই তালিকায় এবার জায়গা করে নেন মার্কিন রিয়্যালিটি শো তারকা কিম কারডাশিয়ান ওয়েস্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে মহামারীর মাঝেই তার মোট সম্পদের পরিমাণ ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে এক বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে ঠেকে। লকডাউনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা তার ব্র্যান্ডের আরামদায়ক ঘরের কাপড়ের বিষয়ে প্রচার চালালে তাতে ব্যাপকভাবে বেড়ে যায় কোম্পানির বিক্রয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার ফলোয়ারের সংখ্যা প্রায় সাত কোটি, আর ইন্সটাগ্রামে ২১ কোটি ৩০ লাখের বেশি।

কিম কারডাশিয়ানের স্বামী কানয়ে ওয়েস্টও এক দশমিক আট বিলিয়ন মার্কিন ডলারের মোট সম্পদের মালিক হিসেবে জায়গা পেয়েছেন অতি ধনীদের এই তালিকায়। অবশ্য গত মে মাসে মোট সম্পদ বাড়িয়ে-চড়িয়ে উপস্থাপন করার দায়ে কিমের সৎ বোন কাইলি জেনারকে সরিয়ে ফেলা হয় বিলিয়নেয়ারদের এই তালিকা থেকে।

এছাড়াও মাইক্রোসফ্ট এবং বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস ১২৪ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এই তালিকার চতুর্থ স্থানে আছেন।

ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আছেন পঞ্চম স্থানে।

ভারতের মুকেশ আম্বানি সাড়ে ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হিসেবে এই তালিকার দশম স্থানে আছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব