জ্বালানি চাহিদা মেটাতে ইরানের শরণাপন্ন হচ্ছে পাকিস্তান

সময় ট্রিবিউন | ১৮ মার্চ ২০২১, ০৫:৩৮

ছবিঃ ইন্টারনেট

ইরান থেকে জ্বালানি সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার ইসলামাবাদে দু’দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় তিনি আগ্রহের কথা জানান বলে ইরনার খবরে বলা হয়েছে। 

ইমরান খান বলেন, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী এবং জ্বালানিসমৃদ্ধ দেশ। এই দেশটি থেকে পাকিস্তান তার জ্বালানি চাহিদা মেটাতে পারে।  

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে শান্তি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হয় না। আমাদের অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ছাড়া কখনোই আমাদের কৌশলগত ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিতে পারব না।

এ সময় আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে ইমরান খান বলেন, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য বিশেষ করে চীন থেকে পাকিস্তান হয়ে মধ্য এশিয়ার বাণিজ্য রুটের নিরাপত্তার জন্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব