ফের কমল রিজার্ভ

সময় ট্রিবিউন | ১১ মে ২০২৪, ২৩:২০

ছবি-সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ১৮ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের ঘরে নেমে এসেছে। বৃহস্পতিবার মার্চ ও এপ্রিল মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া দেনা বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করার পরপরই রিজার্ভ আবার কমে গেছে।

তবে চলতি মাসের শেষদিকে বা আগামী মাসের শুরুতে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১১৫ কোটি ২০ লাখ ডলার পাওয়া যাবে যার ফলে রিজার্ভ আবার কিছুটা বাড়বে।

সূত্র জানায়, আকুর সঙ্গে এর সদস্য নয়টি দেশ দুই মাসের বাকিতে পণ্য আমদানি রপ্তানি করতে পারে। দুই মাস পর পরবর্তী মাসের প্রথম ৫ কার্যদিবসের মধ্যে দেনা পাওনা সমন্বয় করতে হয়। সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। এর মধ্যে বাংলাদেশ আকুর সদস্য দেশগুলো থেকে বেশি আমদানি করে, রপ্তানি করে কম। যে কারণে প্রতি কিস্তিতেই বাংলাদেশ মোটা অঙ্কের আমদানির দেনা পরিশোধ করে। একসঙ্গে বড় অঙ্কের দেনা পরিশোধ করা হয় বলে রিজার্ভও কমে যায়।

গত মার্চ ও এপ্রিলের দেনা বাবদ গত বৃহস্পতিবার ১৬০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। ওই অর্থ পরিশোধের পর নিট রিজার্ভ ১ হাজার ৮২৩ কোটি ডলারে নেমে এসেছে। দেনা পরিশোধের আগে নিট রিজার্ভ ছিল ১ হাজার ৯৮৩ কোটি ডলার। এর আগেও আকুর দেনা পরিশোধের পর রিজার্ভ ১৮ বিলিয়নের ডলারে নেমেছিল। তবে ওই সময়ে রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল। এবার তার চেয়ে বেশি নেমেছে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আকুর দেনা বাবদ ১২৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল।

এদিকে চলতি মাসের শেষদিকে বা আগামী মাসের প্রথমদিকে আইএমএফের কাছ থেকে ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১১৫ কোটি ২০ লাখ ডলার পাওয়া যাবে। এটি পেলে রিজার্ভ আবার কিছুটা বাড়বে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব