সুয়েজ খালে আবার জাহাজ চলাচল শুরু

সময় ট্রিবিউন | ২৯ মার্চ ২০২১, ২০:৫৫

ছবিঃ ইনস্টাগ্রাম

অবশেষে ৬ দিন পর মুক্ত হলো সুয়েজ খাল। ছয় দিনের জাহাজযটের পর সুয়েজ খাল থেকে সরানো গেছে বৃহত্তম মালবাহী জাহাজ এভার গিভেনকে।

গত (২৩ মার্চ) মঙ্গলবার থেকে সুয়েজ খালে আটকে ছিল বিশাল মালবাহী এ জাহাজটি। আজ সোমবার (২৯ মার্চ) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পেছনের অংশ সরিয়ে আড়াআড়ি আটকে থাকা জাহাজটিকে সোজা করা গেছে। মেরিটাইম সার্ভিস সংস্থা ইনচকেপও জাহাজটির মুক্ত হওয়ার খবর দিয়েছে।

টাগবোট আর ড্রেজার দিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর সরানো গেল বৃহত্তম এ মালবাহী জাহাজটি। বাণিজ্যিক চলাচলের জন্য মিশরের এই সুয়েজ খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ।জাপানের এভারগ্রিন ফ্লিট কোম্পানির এই এভার গিভেন জাহাজটি আটকে থাকায় অন্য জাহাজগুলোকে আফ্রিকা অভিমুখে ফেরত যেতে হয়েছিল। কয়েকদিন ধরে জাহাজটি সরিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কর্তৃপক্ষ রোববার থেকে জাহাজে থাকা কন্টেইনার সরাতে শুরু করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর