দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নআয়ের মানুষ খাবে কি ?

সময় ট্রিবিউন | ২৫ অক্টোবর ২০২১, ২৩:২০

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাদ নেই খুচরা বাজারে আটা-ময়দার দামও, নতুন করে বাড়ছে চালের দাম।চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা।

এখন বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এর মধ্যে হঠাৎ আবার বেড়েছে বরবটির দাম। বরবটি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোথাও কোথাও এ দাম ৯০-এ গিয়েও ঠেকেছে।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম এখনও কমেনি। বরং কিছু কিছু সবজির দাম আরও বেড়েছে। 

এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের হতাশা প্রকাশ করতে দেখা গেছে। বিক্রেতারা বলছে, শীতের নতুন সবজি বাজারে আসার আগ পর্যন্ত দাম এমন বাড়তিই থাকবে সব ধরনের সবজির।পাশাপাশি বাজারে ব্রয়লার মুরগি ও ভোজ্যতেল চড়া দামে বিক্রি হচ্ছে। যে কারণে পণ্যগুলো কিনতে ক্রেতার বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কোনো কোনো বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৯০ টাকাতেও, বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, সিম প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়, শসা ৫০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচা মরিচ ১২০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৪০ টাকায়, মূলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর