রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ শুরু করেছে।
এ দুর্ঘটনায় সাত জন নিখোঁজ রয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর সূত্রে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,শনিবার (৯ অক্টোবর) সকাল আটটা ৫০ মিনিটে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। তবে এখনও আমরা কাউকে উদ্ধার করতে পারিনি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: