রাজধানীর পূর্ব রামপুরা একটি বাসা থেকে ইসরাত জাহান কুমকুম (২৪) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তওফিকা ইয়াসমিন জানান, খবর পেয়ে রাতে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে বাসাটিতে ভাড়া থাকতেন তিনি। তার বাবার নাম হুমায়ুন কবির। একটি কোম্পানিতে চাকরি করতেন কুমকুম।
ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: