রাজধানীতে চলমান মাদকবিরোধী অভিযানে গত এক দিনে আরও ৫২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ৫২ জনের কাছ থেকে ৩৩ হাজার ১৬১ পিস ইয়াবা, ১৪৩ গ্রাম ৫৫ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশি মদ, ১ বোতল বিদেশি মদ ও ৮৬৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: