কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ১৮:২৯

মরদেহ-প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি মামলার ফাঁসির এক আসামি মারা গেছেন। মারা যাওয়া কয়েদির নাম সারোয়ার কামাল ওরফে লিটন (৫৬)।

গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান। তাঁর কয়েদি নম্বর ১১৪৮/এ। গতকাল রাতে তিনি অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সারোয়ারের গ্রামের ময়মনসিংহের ফুলপুর উপজেলার কারাহো গ্রামে। তাঁর বাবার নাম ফজুলল করিম।

কারাগার সূত্র জানায়, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন সারোয়ার। গতকাল রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজন কারারক্ষী তাঁকে দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার পর সারোয়ারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বাচ্চু মিয়া জানান, সারোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর মরদেহের ময়নাতদন্ত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব