বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ১৯:০৪

গ্রেপ্তার-প্রতীকী ছবি

বোমা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গতকাল রোববার রাতে ওই দুই ব্যক্তিকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ (আইইডি) গ্রেপ্তার করা হয় বলে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সোমবার পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

তবে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম-পরিচয় জানানো হয়নি। তবে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি পুলিশ বক্সে হামলার সঙ্গে জড়িত।

২০১৯ সালে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। একই বছর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় ও মালিবাগে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া পল্টন ও খামারবাড়ি এলাকার দুটি পুলিশ বক্সের পাশ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়।

হামলার ধরন ও আলামত দেখে তখন সিটিটিসির কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছিলেন, এসব ঘটনার সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব