দুই ভবনের মাঝখান থেকে নারীর মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ২০:০৪

ছবিঃ সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার দুটি ভবনের মাঝে থেকে শামচাদ বেগম (৫৩) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। স্বামীর নাম মিজানুর রহমান। পরিবার নিয়ে দক্ষিণ বনশ্রী প্রতীক সোসাইটির "বকুল বি-টু" নামে দশতলা ভবনের পাঁচতলাতে থাকতেন তারা।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, নিহত শামচাদ বেগম এনজিওতে চাকরি করলেও বর্তমানে অবসরে ছিলেন। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। 

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, গতকাল সন্ধ্যায় ছেলেকে নিয়ে এলাকায় হাঁটতে বের হন তিনি। এরপর সেখান থেকে ছেলের অগোচরে উধাও হন তিনি। ছেলে তাকে খোঁজাখুঁজি করে কোথাও কোনো হদিস পায়নি। এরপর পুলিশকেও জানানো হয়। সর্বশেষ ভোরে তাদের বাস ভবনের পাশেই নিচে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে দুটি ভবনের মাঝ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভিন জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ওই ভবন এবং পাশে আরেকটি ভবনের মাঝে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা