মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু

মমিনুল হক রাকিব | ৩১ জুলাই ২০২২, ০১:১১

সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক রিকশাচালকের (৪০) মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৩০ জুলাই) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ সরদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে আটটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি রিকশাচালক ছিলেন বলে আশপাশের লোকজন জানিয়েছেন। নাবিল পরিবহনের কাউন্টারের পাশে দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে। এছাড়াও সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়ি শনাক্তর চেষ্টা চলছে বলেও জানান এসআই আব্দুর রশিদ সরদার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা