যাত্রাবাড়ীতে সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে দুই সন্তানের মারধর

সালে আহমেদ, ডেমরা | ২০ জুলাই ২০২২, ০৩:২১

সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে সম্পত্তির লোভে দুই সন্তান জন্মদাতা পিতাকে মারধর করেছে বলে খবর পাওয়া গেছে। বৃদ্ধ পিতা আব্দুল কাদের মিয়া (৬০)।সম্প্রতি সম্পদের জন্য বৃদ্ধা পিতার ওপর নির্মম অত্যাচার করছে দুই ছেলে আব্দুর রহমান ও মজিবুর রহমান । সহ্য করতে না পেরে অবশেষে ডিমপির ওয়ারী বিভাগের ডিসির বরাবর অভিযোগ দায়ের করলেন বৃদ্ধা আব্দুল কাদের। বৃদ্ধা কাদের মিয়ার ৩ মেয়ে ২ ছেলে। নিজের সম্পতি ছেলে মেয়ের নামে ভাগাভাগি করার পর বৃদ্ধ পিতার নামে ফ্ল্যাট দুই ছেলের নামে লিখে দেয়ার জন্য কয়েকদিন ধরে অমানবিক নির্যাতন চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল কাদের মিয়া বলেন,আমার দুই ছেলে মাদক সেবনকারী।আমার দুই ছেলে মোঃ আব্দুর রহমান ও মোঃ মজিবুর রহমান আমার কাছ থেকে আমার নিজ নামের একটি ফ্ল্যাট লিখে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তাঁরা তা দিতে না চাওয়ায় শুরু করেন শারীরিকভাবে নির্মম নির্যাতন আর ভৎর্সনা।আমার নিজ নামের ফ্ল্যাটের ভাড়া ও তারা জোরপূর্বক নিয়ে যাচ্ছে।অসুস্থ হলে তারা আমার দেখাশোনা ও করছে না।আমার তিন মেয়ে আমার দেখাশোনা করার কারনে তাদের ও বিভিন্ন মামলা হামলার হুমকি ধামকি দিচ্ছে তারা দুই ভাই। নির্যাতন সহ্য করতে না পেরে থানায় অভিযোগ দায়ের করলাম।

এই বিষয়ে ওয়ারী বিভাগের ডিসি ইফতেখার আহমেদ বলেন,অভিযোগ এখনো হাতে পাই নি,অভিযোগ পেলে খতিয়ে দেখবো।এসময় তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেয়ার পরামর্শ এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা