রাজধানীতে পুলিশকে মারধর: গ্রেপ্তার ২৩

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২২, ০১:০১

ফাইল ছবি

ঢাকার জুরাইন এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার ‍করেছে পুলিশ। পুলিশের উপর মারধরের মামলায় সব মিলিয়ে এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ- কমিশনার আশরাফ হোসেন এ তথ্য জানান।

মঙ্গলবার জুরাইন রেলগেট এলাকায় উল্টো দিক দিয়ে আসা মো. রনি নামে এক মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র যাচাইয়ের সময় স্থানীয়রা হামলা চালায় বলে পুলিশের ভাষ্য। এ ঘটনায় পুলিশ সার্জেন্ট আলী হোসেন আহত হন। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে উদ্ধারে এগিয়ে আসা ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার এএসআই উৎপল চন্দ্রও সেসময় আহত হন।

ঘটনার পরপরই মোটরসাইকেল চালক রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশাত ভুইয়া এবং শ্যালক ইয়াসিন আরাফাত ভূইয়াকে পুলিশ আটক করে। পরে শ্যামপুর থানায় চারশ জনকে আসামি করে মামলার পর সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব