ডেমরায় ১০ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ১ জুন ২০২২, ০৪:০৪

সংগৃহীত

রাজধানীর ডেমরায় ডিএমপির গোয়েন্দা পুলিশের (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম, ডিবি উত্তরা বিভাগ) অভিযানে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ৩০ লক্ষ টাকা।

সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডগাইর পশ্চিমপাড়া ইসলামবাগ মাদ্রাসা রোড সংলগ্ন সুরুজ মিয়ার বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে বলে ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে।

 গ্রেফতারকৃতরা হলো-কক্সবাজারের টেকনাফ থানার ৪ নং ওয়ার্ড সিকদারপাড়ার ছাফরাং গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২৫) ও তার স্ত্রী মোছা. শারমিন (২২)। এ ঘটনায় কক্সবাজারের সদর থানার মো. মাহীন নামে আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। এ বিষয়ে সোমবার রাতেই ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, পলাতক মাদক ব্যবসায়ী মাহীনের কাছ থেকে গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী ইয়াবা বড়ি এনে ডেমরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে তাদের নামে অভিযোগ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর