ডেমরায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা:গ্রেফতার ২

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ৩১ মে ২০২২, ২১:২০

সংগৃহীত

রাজধানীর ডেমরায় মো. মাসুদ (১৮) নামে এক চালককে পিঠে ছুরিকাঘাত করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারীকে আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশে সোপর্দ করলে গত রোববার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

এ ঘটনায় শনিবার দিনগত রাতে ডেমরা থানায় ওই দুই অটোরিকশা ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে অটোরিকশার মালিক মো. ফয়সাল আহম্মেদ মাসুম। গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ডেমরা-শিমরাইল সড়কের শুকুরশী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াআটি মুক্তিনগর এলাকার বসবাসরত নোয়াখালির কোম্পানিগঞ্জ থানার বসুরহাট গ্রামের মৃত আব্দুল জলিরের ছেলে মেহেদী হাসান শুভ (২৬) ও একই এলাকায় বসবাসরত নোয়াখালীর চাঁদপুর সদর থানার নাঙ্গলকোট গ্রামের বকুলের ছেলে মো. সোহেল (৩৮)। এ সময় অজ্ঞাত আরেক ছিনতাইকারী পালিয়ে যায়। এদিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় চালক মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন, গত শুক্রবার রাতে সারুলিয়া বাজার যাত্রীবেশে ৩ ছিনতাইকারী চিটিগাংরোডে যাওয়ার জন্য অটোরিকশাটি ভাড়া করে। এ সময় শুকুরশী এলাকায় অন্ধকারে আসতেই ছিনতাইকারীরা রিকশাটি থামাতে বলে। এ সময় তর্কবিতর্ক শুরু করলে পেছন থেকে শুভ চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা