সেই এনা পরিবহনের চালক আটক

সময় ট্রিবিউন | ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৩২

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপরে উঠে যায়। দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক। এ ঘটনায় মাইক্রোবাস চালকের খিলক্ষেত থানায় মামলার পর, সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল থেকে ওই চালককে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিট। উত্তরাগামী এনা পরিবহনের একটি বাস খিলক্ষেতে সড়ক বিভাজন ভেঙে উঠে যায় একটি মাইক্রোবাসের ওপর। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ ঘটনায় আহত হন মাইক্রোবাস চালক শাহাদাত হোসেন। লোক জড়ো হওয়ার আগেই পালিয়ে যান এনা পরিবহনের চালক ও হেল্পার।

দুর্ঘটনাস্থল থেকে এনা পরিবহনের বাস ও ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন এনা পরিবহনের মালিক।

পরে খিলক্ষেত থানায় সড়ক পরিবহনে আইনে মামলা করেন মাইক্রোবাস চালক। আসামি করা হয়েছে এনা পরিবহনের চালক ও হেল্পারকে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব