নগর পরিবহনের যাত্রা শুরু

সময় ট্রিবিউন | ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৩

ছবিঃ সংগৃহীত

গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে দেশে প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের পরীক্ষামূলক শুরু হয়েছে। 

রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহম্মদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন বাস স্টপেজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সূত্রমতে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাকে দুটি ভাগ করেছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এর মধ্যে একটি হলো আরবান ট্রান্সপোর্ট। আর ঢাকার আশপাশের জেলার বাসগুলোকে সাব-আরবান ট্রান্সপোর্ট হিসাবে চিহ্নিত করা হয়েছে।

আরও জানা যায়, ছয় কোম্পানির মাধ্যমে ছয় রঙের বাস দিয়ে সিটি সার্ভিস পরিচালনা করা হবে। আজ লাল-সবুজ রঙের পরিবহণ চালু করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটে প্রাথমিকভাবে ৫০টি বাস দিয়ে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের বাইরে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বাস সার্ভিসকে সাব-আরবান ট্রান্সপোর্ট চিহ্নিত করা হয়েছে। তিনটি মাদার কোম্পানির মাধ্যমে এসব জেলার সার্ভিসকে পরিচালনা করা হবে। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব