পরকীয়ার জেরে এসআইয়ের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

সময় ট্রিবিউন | ১০ ডিসেম্বর ২০২১, ১০:৫১

ইফতেখার আল-আমিন-ফাইল ছবি

পারিবারিক কলহের জেরে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইফতেখার আল-আমিন নামের এক উপপরিদর্শকের (এসআই) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী রুপসী দেওয়ান। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইফতেখারের স্ত্রী রুপসী দেওয়ানকে আটক করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ওই এসআইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মূলত সেই কলহের জেরে আজ এই ঘটনাটি ঘটিয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বর্তমানে তিনি আউট অব ডেঞ্জার (আশঙ্কামুক্ত)। তবে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে।

একাধিক সুত্র জানায়, আজ বিকেলে এসআই ইফতেখার তার ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে এ সময় হঠাৎ-ই ইফতেখারের স্ত্রী রুপসী ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা ইফতেখারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। সেখান থেকে তাকে নেয়া হয় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে। অবস্থার অবনতি হলে নেয়া হয় অপারেশন থিয়েটারে।

ইফতেখারের স্ত্রী রুপসী দেওয়ানের দাবি, একাধিক নারীর সাথে তার স্বামীর অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রুপসী দেওয়ান অভিযোগ স্বীকার করেছেন। বতর্মানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা