বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করায় কারাগারে গেলেন কিশোর

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০১:২৪

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে এক হাজার টাকা একটি নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট দেয়ায় মনিরুল ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

রোববার বিকেলে পীরগঞ্জের আলমপুর ইউনিয়নের সন্ন্যাসী বাজার থেকে মনিরুলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মনিরুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ‘হ্যালো পীরগঞ্জ গ্রুপ’ নামে ফেসবুক গ্রুপে মনিরুল এক হাজার টাকার নোটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে এডিট করে মাস্ক বসিয়ে পোস্ট করেন। ওই ছবিতে “বাঙ্গালী পারে না এমন কোন কাজ নাই, এটাই দেখার বাকী ছিলো” লেখা ক্যাপশন দেয়। পরবর্তীতে সেই পোস্ট বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে ক্ষোভের সৃষ্টি হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা