বান্দরবানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মানবাধিকারকর্মী গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৫ জুলাই ২০২১, ২৩:০২

ফাইল ছবি

বান্দরবানে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এডভোকেট সারাহ সুদীপা ইউনুছ নামের এক মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ জুলাই (শনিবার) সকালে বান্দরবান পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরুপা পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার স্বামী ফয়সাল আহমেদ পলাতক রয়েছেন। গত ২২ জুলাই রওশন আরা নামের এক নারী ভিকটিমের পক্ষে শিশু আইনে বান্দরবান জজ কোর্টের আইনজীবী সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী ফয়সাল আহমেদকে আসামি করে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পরে আদালত নির্যাতিত গৃহকর্মীকে চট্টগ্রামের হাটহাজারীর সেফহোমে (নিরাপদ আবাসন) পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে শিশুটি সেফহোমে রয়েছে।

উল্লেখ্য, বান্দরবানে আইনজীবী দম্পতির বাসায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

নির্যাতিত শিশুটি জানায়, তাকে জ্বলন্ত মশার কয়েল দিয়ে ছ‍্যাকা দেয় এবং ঝাড়ু দিয়ে পেটানোসহ নানা ধরনের নির্যাতন করতো। ঈদের আগে শিশুটি সুযোগ পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। সচেতন এক ব্যাক্তি ঐ শিশুটির নিযার্তনের বণর্না যুক্ত কথা গুলো ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের জানান, সম্মিলিত প্রচেষ্টায় অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব